সর্বশেষ
ফেব্রুয়ারি ২২, ২০২৬

চরমোগুরিয়ায় তরুণের আত্মহত্যা!আত্মহত্যা না অন্য কিছু?

Spread the love

হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের চরমোগুরিয়া ইউনিয়নের চরখাকদি এলাকার বাসিন্দা রকি খান শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।

আজ শনিবার মাদারীপুর সদর হাসপাতালে রকি খানের মরদেহের ময়নাতদন্ত চলছে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *