সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মুহূর্তের ব্যবধানে সর্বনাশ—পুকুরে তলিয়ে গেল ছোট্ট তাসফিয়া!

Spread the love

‎‎মনিরুল ইসলাম লায়ন, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :‎‎

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার, রাজিবপুর ইউনিয়নের, রামকৃষ্ণপুর এলাকায় পুকুরে পড়ে দুই বছর বয়সী একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুটির নাম তাসফিয়া। তাঁর পিতার নাম মাজহারুল ইসলাম এবং মায়ের নাম রুজিনা আক্তার।‎‎পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২ টা -১২:৩০ এর দিকে খেলাধুলার এক পর্যায়ে শিশুটি পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়।

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে আশেপাশে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে শিশুটি মারা যায়।‎‎ঘটনার সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মহোদয় জনাব রবিউল আজম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পরিদর্শন করেন। এছাড়া রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী ফকির ঘটনাস্থলে এসে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান।‎‎এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।‎‎শিশু তাসফিয়ার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *