সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Spread the love

জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন,জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন,মানববন্ধন এবং “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রস্থাবিত উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু,উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা জামায়াতে আমীর অধ্যক্ষ মাসুক আহমেদ, লেখক গবেষক আহমদ সিরাজ, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, কমলগঞ্জ বিআরডিবির সভাপতি সারোয়ার শোকরানা, প্রস্থাবিত উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহমদ শোকরানা,আসহাবুজ্জামান শাওন,মুজিবুর রহমান রঞ্জু,আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা বাহার উদ্দিন, ছাত্র প্রতিনিধি আবেদ আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *