সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোর-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

Spread the love

মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মনোনয়ন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠল সিংড়া বাসস্ট্যান্ড এলাকা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদের কর্মী-সমর্থকরা মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নাটোর–বগুড়া মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।তেলপাম্প সংলগ্ন জায়গায় হঠাৎ করেই মিছিল, স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়ক। আনুর মনোনয়ন বাতিল চাই—এই দাবিতে কর্মীরা একের পর এক স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকেছে, নির্যাতন সহ্য করেছে, তাদের মূল্যায়নই হওয়া উচিত।মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন—সিংড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম,সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু,সিংড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,সদস্য সচিব এম এ মালেক, প্রমুখ।বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিবাদের সময়ে আমরা জেল-জুলুম খেয়েছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু দল ছাড়িনি।

আজ সেই ত্যাগী নেতাকে (দাউদার মাহমুদ) বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি—প্রাথমিক মনোনয়ন বাতিল করে দাউদার মাহমুদকে প্রার্থী ঘোষণাই হতে হবে বিএনপির বিজয়ের একমাত্র পথ।এক পর্যায়ে পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই আহ্বান জানিয়ে দাউদার মাহমুদ নিজেই কর্মী-সমর্থকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। তার অনুরোধে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।বিক্ষোভ শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *