সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

Spread the love

হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত মিল্টন বৈদ্যের কর্মী-সমর্থকরা। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায় এই কর্মসূচি পালিত হয়।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাদারীপুর-২ আসনের জন্য জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এই ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনীতিতে অসন্তোষ দেখা দিয়েছে।জাহানের মনোনয়নের প্রতিবাদে রাজৈর উপজেলার আমগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্যের কর্মী-সমর্থকরা অংশ নেন।সমাবেশে কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত হয়ে ঘোষিত মনোনয়ন বাতিল করে তা পুনর্বিবেচনা করার দাবি জানান।

বক্তারা বলেন, দাবি মানা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *