খাইরুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল কবিরের সাথে প্রেসক্লাব সাঘাটা (হাকিমের মোড়) প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৭ ডিসেম্বর) সকালে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আশরাফুল কবির বলেন—“প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতার মাধ্যমে সাঘাটার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।
”সভায় বক্তব্য রাখেন—প্রেসক্লাব সাঘাটার সভাপতি আসাদুজ্জামান খন্দকারসাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইনসিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আনোয়ার হোসেন রানাসিনিয়র সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটনসহ-সাধারণ সম্পাদক আনছারুজ্জামান রেজওয়ানসাংগঠনিক সম্পাদক রেজাউল করিম জুয়েলসহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকোষাধ্যক্ষ মেহেদী হাসানসাংস্কৃতিক সম্পাদক খাইরুল ইসলামসদস্য জিল্লুর রহমানসাংবাদিক জয়নুল আবেদীনএছাড়াও ইউএনও আশরাফুল কবির সাঘাটার আরও দুইটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথেও পৃথকভাবে মতবিনিময় করেন।

