সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইসি।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল, গণভোট এবং ভোটের আগে পরের বিভিন্ন কার্যক্রম চূড়ান্ত করতে আজ রোববার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

এটি হবে বর্তমান কমিশনের দশম বৈঠক।বৈঠকের আলোচ্য তালিকায় রয়েছে মোট ১০টি গুরুত্বপূর্ণ বিষয় তফসিল, তার আগে ও পরবর্তী কার্যক্রম, গণভোট আয়োজন, নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি, মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়সহ বিভিন্ন বিষয়।নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার শনিবার জানান, বৈঠকে জাতীয় নির্বাচন ও গণভোটের তপশিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে। একই সঙ্গে কারা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার থাকবেন, সেটিও প্রজ্ঞাপন আকারে জানানো হবে।ইসি সূত্র জানায়, সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা ছাড়াও পোস্টাল ব্যালট আনা নেওয়ার সময় চূড়ান্ত করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে চূড়ান্ত সমন্বয় বৈঠকও শেষ হয়েছে।প্রথা অনুযায়ী, ভোটের সার্বিক প্রস্তুতি উপস্থাপন করতে আগামী বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও চার কমিশনার। এর পর তফসিল ঘোষণা হবে। তবে এবার বিশেষ পরিস্থিতির কারনে রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করতে পারে কমিশন। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *