সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জগন্নাথে এবার প্রতি আসনে লড়বে ৭১ জন!

Spread the love

জবি প্রতিনিধি,আবির কর:

শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা। এবছর বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটে মোট ২,৮১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ১৪ হাজার শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭১ জন শিক্ষার্থী।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয় এবং ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের কথা ছিল। তবে পরে সময়সীমা বাড়িয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করেছেন।গত বছর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছরও একক ভর্তি পরীক্ষাই অনুষ্ঠিত হবে।

শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে আরও তিনটি আঞ্চলিক কেন্দ্র—রাজশাহী, কুমিল্লা ও খুলনায়—ভর্তি পরীক্ষা নেওয়া হবে।গত বছর বহুনির্বাচনি ও লিখিত উভয় ধরনের পরীক্ষা থাকলেও এবার লিখিত পরীক্ষা বাদ দেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *