সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ময়মনসিংহে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

Spread the love

‎‎মনিরুল ইসলাম লায়ন, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:

‎‎“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের সমন্বয়ে গঠিত কমিটি।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান এবং ডা. ফয়সল আহমেদ, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত)।‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মো: আলমগীর হোসেন, প্রধান, শাপলা সংগঠন,মাহমুদা আজিজ, প্রধান শিক্ষক, মুখ ও বধির বিদ্যালয় তমালিকা চক্রবর্তী, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর,রাজন দে, পিসিসি কো-অর্ডিনেটর,জহির রায়হান, বিএনএসবি চক্ষু হাসপাতাল,সানোয়ার হোসেনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *