সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ সংস্কারে বড় অগ্রগতির বার্তা দিলেন ড. আসিফ নজরুল।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার:

ঢাকাঃগুম অধ্যাদেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, বহু প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন ১ ডিসেম্বর রাত ১১টায় প্রকাশিত হয়েছে।সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, বিচার বিভাগকে স্বাধীন করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ কয়েকদিন আগেই প্রণীত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই হিউম্যান রাইটস কমিশন আইনেও গুরুত্বপূর্ণ সংস্কার আনা হবে বলে জানান তিনি।ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও উল্লেখ করেন, “বিচার বিভাগীয় সংস্কারের আমাদের মূল লক্ষ্য প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত শেষ করার জন্য কাজ করছি।

”তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের নির্বাচিত সরকারগুলো যদি আন্তরিকভাবে এসব আইন বাস্তবায়ন অব্যাহত রাখে, তবে আগামীর বাংলাদেশ হবে আরও মানবাধিকারবান্ধব ও গণতান্ত্রিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *