সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে লাগা আগুন প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে

Spread the love

মো: জাকির হোসেন, চাটখিল (নোয়াখালী উপজেলা প্রতিনিধি:

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে লাগা আগুন প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান আগুন নেভানোর কাজে লালবাগ সিদ্দিক বাজার ও পলাশী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট নিয়োজিত ছিল। ইউনিট গুলোর দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জানা যায় বিকেল চারটা ৪২ মিনিটে আগুন লাগার সংবাদ ফায়ার স্টেশনে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে পরবর্তীতে আরো তিনটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা আরো জানান চকবাজারে মূলত দুটি ভবনে আগুন লেগেছিল। প্রথম ভবনটি তিন তলা বিশিষ্ট।

নিচ তলায় ডালের গোডাউন ও মিল ছিল দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন তলায় ছিল লাগেজ ফিটিংস কারখানা। আর দ্বিতীয় ভবনটি ছিল দুই তলা বিশিষ্ট যার নিচ তলায় ওয়ার্কশপ ও দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল এ বিষয়ে কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *