সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসা আপাতত এভারকেয়ারেই, বিদেশে নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হবে কি না, তা পরবর্তী সময়ে নির্ধারিত হবে।

শনিবার রাতে হাসপাতালে অবস্থানরত সাংবাদিকদের ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের মনে হয়েছে যে খালেদা জিয়ার আরও নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। সেই কারণেই ২৭ নভেম্বর সকালে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শে তার চিকিৎসা বর্তমানে এভারকেয়ারেই চলমান রয়েছে। পুরো চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

হাসপাতাল এলাকায় ভিড় না করার অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, “এখানে শুধু বিএনপি চেয়ারপারসনই নন, আরও বহু রোগী চিকিৎসাধীন। ভিড় বাড়লে সামগ্রিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে তার সুস্থতার জন্য দোয়া করবেন।

”বিদেশে নেওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি সম্পূর্ণভাবে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এমন কোনো সিদ্ধান্ত হলে তা দেশবাসীকে অবহিত করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *