সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জেলা প্রশাসকের রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন, দুঃস্থ রোগীদের মাঝে কম্বল বিতরণ

Spread the love

মোঃ কামরুল ইসলাম, ​রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

শীতের শুরুতে মানবিক উষ্ণতা ছড়িয়ে দিতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন এবং সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন।​

শনিবার (২৯ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় জেলা প্রশাসক মহোদয় আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে যান। তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা।​চিকিৎসা সেবার খোঁজখবর ও সন্তুষ্টি প্রকাশ​পরিদর্শনের সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী হাসপাতালের জরুরি সেবা কার্যক্রম, বহির্বিভাগ এবং অন্তঃবিভাগের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি সরাসরি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার মান ও সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রোগীদের সেবায় নিয়োজিতদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।​রোগীদের সঙ্গে আলাপ শেষে তিনি সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলার চিকিৎসা কার্যক্রমের বিস্তারিত তথ্য এবং জেলার বহুল প্রত্যাশিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর অগ্রগতি সম্পর্কে জানতে চান। কার্যক্রমের সার্বিক অবস্থা জানার পর তিনি সন্তোষ প্রকাশ করেন। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়িত্বশীল সবাইকে প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ দেন।

একইসঙ্গে তিনি চিকিৎসা সেবার মান উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।​​পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় নিজ হাতে হাসপাতালের অন্তঃবিভাগে ভর্তি অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে কম্বল বিতরণ করেন। শীতকালে অপ্রত্যাশিত এই উষ্ণ উপহার পেয়ে রোগীরা গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা প্রশাসক মহোদয়ের জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করেন।​

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি, উন্নয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনা) নিশাত শারমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা মমতাজ টুকু, আবাসিক মেডিকেল অফিসার ডা: শওকত আকবর খান, মেডিকেল অফিসার ডা: হিরো চন্দ-সহ জেলা প্রশাসক কার্যালয় ও হাসপাতাল তত্ত্বাবধায়ক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *