মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে অনেকে ভিড় করায় চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে এমন মন্তব্য করে অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
তাকে দেখতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামছে, যা চিকিৎসা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।রিজভী জানান, দলনেত্রীর প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা থেকেই এই ভিড় হলেও পরিস্থিতি হাসপাতালে থাকা অন্যান্য রোগীর জন্যও অসুবিধার সৃষ্টি করছে। এ কারণে বিএনপি এবং বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

