মাহিন আহমেদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কুলিয়ারচর পৌরসভা অধিনস্ত ৭ নং ওয়ার্ডের দোয়ারিয়া বড় ব্রিজের মাথা হইতে পৌরসভার মোড় পর্যন্ত রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার।উদ্বোধন কালীন সময়ে উপস্থিত ছিলেন,হেলাল উদ্দিন (পিপিএম), অফিসার ইনচার্জ কুলিয়ারচর থানা।
ডাঃ আদনান আখতার, টি.এইচ.ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা প্রকৌশলী।ফয়সাল আহমেদ তুহিন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি উপজেলা শাখা।দীর্ঘ দিনের প্রতীক্ষার পর, অবশেষে উদ্বোধন কাজ সম্পুর্ন হলো রাস্তাটির।

