মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় লৌহজং কলেজ বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন হয়।সম্মেলনের প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগীবাড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক জননেতা মিজানুর রহমান সিনহা।
তিনি কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদার।সম্মেলনের সভাপতিত্ব করেন লৌহজং তেউটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ লিটন ঢালী।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন বেপারী।সম্মেলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠান সফল করতে ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

