সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খানের উপস্থিতিতে কর্মীদের উৎসাহ

Spread the love

হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের খালিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের পশ্চিম সরমঙ্গল শেখবাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক জনাবা হেলেন জেরিন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার। এ ছাড়া জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেন।বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির শক্তি, আর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খান বলেন, “মাদারীপুরের মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব।”উঠান বৈঠকে স্থানীয়দের সমস্যাবলি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *