জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি:
“নিরাপদে পয়ঃবর্জ্য পরিষ্কার,পরিছন্ন পরিবেশ’ সবার অধিকার”এই প্রতিপাদ্যে লালমনিরহাটে যাত্রা শুরু করল পরিবেশবান্ধব পদ্ধতিতে পয়ঃবর্জ্য অপসারণ ক্যাম্পেইন-২০২৫।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় লালমনিরহাট পৌরসভা চত্বরে লালমিরহাট পৌরসভা ও এসএনভি এর যৌথ আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক রাজীব আহসান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট পৌরসভার প্রশাসক রাজীব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এস কে এস ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মতিন, ওয়াটার এইড প্রতিনিধি সুমন সাহা, লালমনিরহাট পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক।শহর ব্যাপী ক্যাম্পেইনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন রিসপনস লিমিটেডের আবু হানিফ, ক্যাম্পেইনের উদ্দেশ্য বর্ণনা করেন এসএনভি এর ক্লাষ্টার কো-অর্ডিনেটর আব্দুল হালিম।
স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা বাবু হরানন্দ রায়।এ সময় লালমনিরহাট পৌরসভা ও এসএনভির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

