সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭, দু’জনকে ফরিদপুর মেডিকেলে রেফার

Spread the love

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব বোতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৫টার দিকে বাবুল কবির হাওলাদারের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে সবুজ হাওলাদার নেতৃত্বাধীন একটি পক্ষ পরিকল্পিতভাবে নাসির হাওলাদারের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, সবুজ হাওলাদার নাসির হাওলাদারকে টেঁটা দিয়ে আঘাত করার পর হামলার নির্দেশ দেন। এরপর জামাল হাওলাদারসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে নাসির হাওলাদার গংয়ের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।হামলায় গুরুতর আহত নাসির হাওলাদার (৩৪) ও সালাম হাওলাদার (৬১)–কে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ছাড়া বাবুল হাওলাদার (৬৫), রেজাউল হাওলাদার (৫৫), নজরুল হাওলাদার (৫৬), লিটন হাওলাদার (৫৩) ও কামরুল হাওলাদার (২০) কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।আহত নজরুল হাওলাদার জানান, ঘটনাটির বিস্তারিত উল্লেখ করে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *