সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের তথ্য বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা বিশেষ প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে দেশি সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের হিসাবও নির্বাচনী হলফনামায় বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

রবিবার সকালে সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হলফনামায় দেশি ও বিদেশি সম্পদের তথ্য গোপন করা হলে তা গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হবে।

পাশাপাশি যাদের অনাপার্জিত সম্পদের তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ড. মোমেন দুদকের সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে ২০০৮ সালের একটি উদাহরণও উল্লেখ করেন। তিনি জানান, ওই সময় শেখ হাসিনার হলফনামায় ৫.২১ একর কৃষিজমির উল্লেখ থাকলেও দুদকের অনুসন্ধানে ২৯ একরের তথ্য পাওয়া যায়। তবে সে সময় কিছু সীমাবদ্ধতার কারণে দুদকের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *