সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ফ্যাসিবাদ বিরোধিতায় জামায়াতের নিষ্ক্রিয়তার নিন্দায় মির্জা ফখরুল

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা বিশেষ প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, গত দশ বছরে জামায়াত ফ্যাসিবাদ বিরোধী কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করেনি। তিনি বলেন, দেশের রাজনীতিতে ১৫ থেকে ১৬ বছর একটি ভয়াবহ ও দানবীয় শাসন ছিল, যেখানে নিজের ও দলের লোকপ্রীতি বজায় রাখতে গিয়ে সব ধরনের প্রতিষ্ঠান ধ্বংসের পথে ধাবিত হয়েছে।

শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি দল ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, ঐকমত্য কমিশনের পিআর বিষয়ে সাধারণ জনগণের কাছে স্পষ্টতা নেই। এতদিন পিআর নিয়ে আলাপ-আলোচনা হয়েছে, এখন জামায়াত সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দেশে যদি গণতন্ত্র বিরাজ করে, তাহলে সকলের অধিকার রক্ষার সুযোগ তৈরি হবে। ছাত্র-জনতার আনা পরিবর্তনকে কাজে লাগিয়ে দেশে পরিবর্তন আনতে চাই।তিনি আরও বলেন, জুলাই সনদে অনেক বিষয় তুলে ধরা হয়েছে, যেগুলোতে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করেনি।

তাই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *