সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ঈশ্বরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ শিক্ষকসহ আহত তিনজন।

Spread the love

মনিরুল ইসলাম লায়ন ,ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:

‎‎‎‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর স্কুল অ্যান্ড কলেজে ছাত্রদের দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের এই ঘটনায় ছুরির আঘাতে সাবেক ছাত্র মঞ্জুরুল হক গুরুতর আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে প্রতিষ্ঠানের দুই শিক্ষিকা পারভীন জাহান ও মাহমুদা নাসরিন আহত হন।‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে স্কুল গেট এলাকায় দুই গ্রুপের বাকবিতণ্ডা শুরু হলে মুহূর্তেই তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

এসময় আলিফ গ্রুপ প্রতিপক্ষ পিয়াস গ্রুপের ওপর হামলা চালায়। হামলার মুখে পিয়াস গ্রুপের সদস্যরা আত্মরক্ষার্থে সপ্তম শ্রেণির কক্ষ ও শিক্ষক মিলনায়তনে আশ্রয় নেয়। সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে সাবেক ছাত্র মঞ্জুরুল হক ছুরিকাঘাতে গুরুতর জখম হন।‎‎‎পরিস্থিতি উত্তপ্ত হলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সেলিম পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

‎‎ছুরিকাহত মঞ্জুরুল হক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।‎‎ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, “ঘটনার পর ৭ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *