সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

কৃষি যন্ত্রপাতির অভাবে ঈশ্বরগঞ্জের কয়েকটি ইউনিয়নে চরম ভোগান্তি।

Spread the love

মনিরুল ইসলাম লায়ন ,ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:

‎‎ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা, রাজিবপুর, বড়হিত, তারুন্দিয়া ইউনিয়ন সহ আশপাশের কয়েকটি এলাকায় কৃষি যন্ত্রপাতির ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে কম্বাইন্ড হারভেস্টার না থাকায় ধানের জমিতে সঠিক সময়ে ধান কাটতে না পারায় বিপাকে পড়ছেন স্থানীয় কৃষকরা।‎‎

কৃষকদের অভিযোগ, প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতির অভাবে ধান কাটতে দেরি হচ্ছে। ফলে অনেক ক্ষেতেই জমির নিচের অংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শ্রমিকের সংকটে কাজের গতি আরও কমে গেছে, যার ফলে সময়মতো ফসল তোলা সম্ভব হচ্ছে না।‎‎স্থানীয় কৃষকরা জানান, প্রতি মৌসুমেই একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সরকারি বা বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত কৃষিযন্ত্র সরবরাহ না করলে আগামী মৌসুমগুলোতেও একই ভোগান্তি অব্যাহত থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।‎‎

কৃষকদের দাবি, জরুরিভিত্তিতে কম্বাইন্ড হারভেস্টারসহ আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ করা হলে উৎপাদন বাড়বে এবং কৃষিকাজে গতিশীলতা ফিরে আসবে। স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *