সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ‘নাটক’ করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

Spread the love

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পৌর এলাকার বালিজুড়ী পূর্বপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীরা অগ্নিকাণ্ড ‘নাটক সাজিয়ে’ তাকে ও তার পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে। এমন অভিযোগ তুলেছেন স্থানীয় আবু বক্কর গেন্দা। এ বিষয়ে তিনি রবিবার এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন।সংবাদ সম্মেলনে আবু বক্কর গেন্দা জানান, তিনি বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার প্রতিবেশী মোতাহার, আশরাফ, ওমর ফারুক লিপন ও ইসা আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন।তিনি অভিযোগ করে বলেন,“বিগত ১৪ নভেম্বর দিবাগত রাতে তারা নিজেরাই তাদের বাড়ির উঠানে অগ্নিকাণ্ড ঘটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করেছে। এই ঘটনা সম্পূর্ণ সাজানো, মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যেই এমন নাটক করা হয়েছে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চলমান মামলা প্রভাবিত করতে প্রতিপক্ষ বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হয়রানিমূলক আচরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় অগ্নিকাণ্ড ঘটনাকে ব্যবহার করে তার ওপর মিথ্যা অভিযোগ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।আবু বক্কর গেন্দা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *