হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হঠাৎ অবরোধে ভোগান্তিতে যাত্রী–চালকমাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বন্ধ হয়ে যায় মহাসড়কে সব ধরনের যান চলাচল।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দলীয় নেতাকর্মী নিয়ে গোপালপুর এলাকায় জড়ো হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক। পরে তার নেতৃত্বে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়।হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন যাত্রী, চালক ও সকালবেলার কর্মস্থলমুখী সাধারণ মানুষ। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মহাসড়কের দুই পাশে।এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সড়কে ফেলা গাছ ও অন্যান্য বাধা অপসারণে কাজ শুরু করে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

