সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জাবি ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

Spread the love

আরাফাত হোসাইন,জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে। ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে রাত ১০টার পর কোনো ধরনের সাংস্কৃতিক, সামাজিক বা অন্যান্য অনুষ্ঠান আয়োজন করা যাবে না। নির্ধারিত সময়ের পর কোনো অনুষ্ঠান চলমান অবস্থায় পাওয়া গেলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *