সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নবাগত ২৫ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন।

Spread the love

হাবিপ্রবি প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে “নাইট ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ (Season–1)”। নবাগত ২৫ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী এই টুর্নামেন্টের আয়োজন করেছে হাবিপ্রবি ছাত্রদল।খেলাটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে অনুষ্ঠিত হয়, যা রাতের আকাশের নিচে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। খেলায় অংশগ্রহণ এবং খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী সমবেত হন। আলো–ঝলমলে পরিবেশে নতুন শিক্ষার্থীদের হাসি, উল্লাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ এহেসানুল কবির অর্নব, যুগ্ম আহবায়ক, হাবিপ্রবি ছাত্রদল, এবং মোঃ রুকুনুর জামান, হাবিপ্রবি ছাত্রদল। তাদের উদ্যোগ ও সহযোগিতায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ডিভিএম , এবং ইইই বিভাগ। শুরু থেকেই খেলায় দুই দলের মধ্যে দেখা যায় চমৎকার প্রতিদ্বন্দ্বিতা ও দলগত মনোভাব। রাতের ফ্লাডলাইটে আলোকিত পরিবেশে শিক্ষার্থীরা খেলোয়াড়দের উৎসাহ দিতে করতালিতে মুখর রাখেন পুরো স্থানটি।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। আয়োজক মোঃ এহেসানুল কবির অর্নব বলেন,বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেই আমরা এই আয়োজন করেছি। খেলাধুলা মানুষকে একত্রিত করে, এবং আমরা চাই নবীনরা হাবিপ্রবিতে ইতিবাচক পরিবেশের অংশ হয়ে উঠুক।”অন্যদিকে মোঃ রুকুনুর জামান বলেন,ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। আমরা চাই রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে।”উদ্বোধনী ম্যাচে উপস্থিত নবাগত শিক্ষার্থীরা এমন উদ্যোগে নিজেদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক নবাগত ইইই বিভাগের শিক্ষার্থী বলেন,বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এমন আয়োজন আমাদের সত্যিই আনন্দ দিয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের মানসিকভাবে সতেজ রাখে, আর এই টুর্নামেন্ট আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের সুন্দর সূচনা।”খেলাটি দেখতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় করে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরি করে।শেষ পর্যন্ত আয়োজকরা আশা প্রকাশ করেন, “নাইট ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫” হাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, ঐক্য ও ইতিবাচক প্রতিযোগিতার একটি স্থায়ী সংস্কৃতি গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *