সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সিরাজদিখানে কাউছার খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি আক্কাছ শেখ গ্রেপ্তার

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আলোচিত কাউছার খান (২০) হত্যা মামলার এজাহারনামীয় আসামি আক্কাছ শেখ (৪৫) কে রাজধানীর দয়াগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।র‌্যাব জানায়, বাল্কহেড নিয়ে ব্রিজে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়।বুধবার (১২ নভেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।র‌্যাবের বরাতে জানা যায়, সিরাজদিখান থানার বাসাইল এলাকায় আসামি আক্কাছ শেখসহ কয়েকজন বালুভর্তি বাল্কহেড নিয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজে ধাক্কা লাগে। এতে ব্রিজটির ক্ষয়ক্ষতি হলে স্থানীয় সাইউল ইসলাম তাদের বাল্কহেড নিয়ে যেতে নিষেধ করেন।এই নিষেধের জের ধরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে গত ৬ আগস্ট ২০২৫ সালের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসাইল খন্দকার মসজিদের সামনে সাইউল ইসলাম, তাঁর ছেলে কাউছার খান (২০) ও মামাতো ভাই অহিদুল (৩৫)-এর ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় কাউছার খানসহ তিনজন গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কাউছার ও অহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট সকালে কাউছার খান মারা যান — অর্থাৎ হামলার ১৯ দিন পর তাঁর মৃত্যু ঘটে।এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর আভিযানিক দল আসামি আক্কাছ শেখকে শনাক্ত করে।আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে র‌্যাব-১০ এর একটি বিশেষ দল ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আক্কাছ শেখ সিরাজদিখানের উত্তর রাঙ্গামালিয়া এলাকার বাসিন্দা।র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *