হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে পারিবারিক কলহের জেরে নান্নু দর্জি (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গ্রামের পাশের সড়কের পাশে বিদ্যুৎ খুঁটির সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নান্নু দর্জির মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।পরিবার ও স্থানীয়রা জানান, নান্নু দর্জি কিছুদিন ধরে পারিবারিক কলহে মানসিকভাবে অস্থির ছিলেন। ধারণা করা হচ্ছে, এরই জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।ঘটনা সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

