সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গাছের ভারে ঝরে গেল প্রাণ, রামপালে শ্রমিকের মৃত্যু

Spread the love

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :মোঃ মাইউদুর রহমান লিও

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম এলাকায় গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন ইসরাফিল (৩৫) নামে এক শ্রমিক। বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইসরাফিল গাছ কাটার পর সেটি গাড়িতে তোলার জন্য কাঁধে তুলে নিচ্ছিলেন। হঠাৎ গাছের ভার সহ্য করতে না পেরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ইসরাফিলের গ্রামের বাড়ি বরিশালের পিরোজপুর জেলায়। তিনি মুন্সিগঞ্জ সদরের আব্দুল্লাহপুর এলাকায় ভাড়া থাকতেন এবং পেশায় গাছ কাটার শ্রমিক ছিলেন।স্থানীয়দের মতে, পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন ইসরাফিল। হঠাৎ এভাবে প্রাণ হারানোয় সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *