প্রকাশের তারিখ: ১২ নভেম্বর ২০২৫, বুধবার সংবাদ উৎস: newsbd24live.com
আইনজীবী সমিতির ভবনে মানব পাচার প্রতিরোধ ও অভিবাসী আইন নিয়ে মতবিনিময়
হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর: মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইন বিষয়ে সচেতনতা বাড়াতে মাদারীপুরে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) দুপুর ৩টা ৩০ মিনিটে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার মূল বিষয়বস্তু ছিল “মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মাদারীপুর, জনাব মোহাম্মদ তারেক মঈনূল ইসলাম ভূঁইয়া
- বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত), মাদারীপুর, জনাব মোঃ সাজিদ-উল-হাসান চৌধুরী
- অতিরিক্ত পুলিশ সুপার, মাদারীপুর, জনাব জাহাঙ্গীর আলম
কর্মশালার প্রধান আলোচক ছিলেন ভোলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব শরীফ এ এম রেজা জাকের। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কর্মশালায় মানব পাচার প্রতিরোধে করণীয়, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনি সহায়তা প্রদানের বিষয়গুলো নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থিত আইনজীবী ও বিচার বিভাগের কর্মকর্তারা এসব গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। এই ধরনের আয়োজন আইনি সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
