প্রকাশের তারিখ: ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সংবাদ উৎস: newsbd24live.com
স্থানীয় একাধিক অভিযোগে শিবচর উপজেলা আওয়ামী লীগ সদস্য মুরাদ হাওলাদার আটক
হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে শিবচর থানা পুলিশ তাকে নিজ এলাকার বাসা থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মুরাদ হাওলাদারের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ রয়েছে। চলমান তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে, শিবচরের শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক এই চেয়ারম্যানের গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী হয়ে উঠেছেন।
