সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

চূড়ান্ত প্রতিবেদন: নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত; প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের দাবি

Historical 7th November Sepoy-
Spread the love

ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের তাৎপর্য তুলে ধরল নাসিরনগর কৃষক দল

মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা কৃষক দলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এবং উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল হোসেন চাকদার নেতৃত্বে এক বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি নাসিরনগর পিটিএ সুপার মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে নাসিরনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় ‘মামুন ভাই, মামুন ভাই’ স্লোগানে স্লোগানে পুরো নাসিরনগর মুখরিত হয়ে ওঠে।

র‍্যালি শেষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে এবং জনাব আব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দীন তুহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব শাহ নেওয়াজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য জনগণের সামনে তুলে ধরেন। তারা বলেন, ১৯৭৫ সালের ০৭ ই নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছিল এবং স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। এই বিপ্লবের মধ্য দিয়েই দেশ চরম নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছিল।

বক্তারা আরও একটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন; তারা ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরের বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ও পুনঃবিবেচনার জোর দাবি জানান।

বিএনপিসহ সমমনা দলগুলো প্রতি বছরই ০৭ ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। এ বছরও দিবসটি উপলক্ষে দলটি দশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *