সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নরসিংদীতে ডা. আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত

নরসিংদীতে ডা. আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত
Spread the love

ডা. আবুল কাশেম জুলহাসের নেতৃত্বে নরসিংদী পল্লী চিকিৎসক সমাজে নতুন উদ্দীপনা

মোঃ এমরুল ইসলাম, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নরসিংদী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আবুল কাশেম জুলহাস। সম্প্রতি সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়।

দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এক শুভেচ্ছা বার্তায় ডা. আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সবুজ আলী সাহেব এবং সকল পল্লী চিকিৎসক ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি কেন্দ্রীয় কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাকে নরসিংদী জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের নিকট দোয়া কামনা করছি— আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে পালন করার তাওফিক দান করেন।”

স্থানীয় চিকিৎসক ও সহযোগীরা আশা প্রকাশ করেছেন যে, ডা. আবুল কাশেম জুলহাসের নেতৃত্বে নরসিংদী জেলার পল্লী চিকিৎসক সমাজ আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখবে এবং জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *