সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ন্যায়বিচার সবার জন্য! লিগ্যাল এইড কার্যক্রম আরও জোরদারে মাদারীপুরে বিজ্ঞ আইনজীবীদের মতবিনিময় সভা

ন্যায়বিচার সবার জন্য
Spread the love

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর: ১১ নভেম্বর, ২০২৫: সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর কাছে সরকারি আইনি সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মাদারীপুর জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর, ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে মাদারীপুর জজ কোর্টের সভাকক্ষে বিজ্ঞ প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে এই সভা আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব রোকনুজ্জামান।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসের বর্তমান কার্যক্রমের অগ্রগতি, চলমান মামলাগুলোর ফলোআপ, সরকারি আইনি সহায়তা প্রদানে প্যানেল আইনজীবীদের করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।

আলোচনাকালে বক্তারা সকলেই একমত পোষণ করেন যে, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার যে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছে, তা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখছে। বক্তারা আইনজীবীদের প্রতি বিশেষ আহ্বান জানান, যেন তারা কেবলমাত্র পেশাগত দায়িত্ব নয়, বরং একটি মানবিক দৃষ্টিকোণ থেকে লিগ্যাল এইড কার্যক্রমে আরও বেশি সক্রিয় এবং নিবেদিতভাবে ভূমিকা পালন করেন।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্যানেল আইনজীবী এবং বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভা লিগ্যাল এইড কার্যক্রমের মানোন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *