সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মৌলভীবাজারের কৃতি সন্তান সন্দ্বীপ কুমার সিংহ বরগুনার নতুন জেলা প্রশাসক

Spread the love

জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের কৃতি সন্তান, মণিপুরী সম্প্রদায়ের গর্ব সন্দ্বীপ কুমার সিংহ বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন।শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।এর আগে সন্দ্বীপ কুমার সিংহ সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের জন্য তিনি প্রশাসনে একজন সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।কর্মজীবনের শুরু থেকেই তিনি মাঠ প্রশাসনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সহকর্মীদের মতে, তিনি দায়িত্বশীল, মানবিক ও উন্নয়নমুখী একজন কর্মকর্তা, যিনি জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।কমলগঞ্জের স্থানীয়রা জানান, “সন্দ্বীপ কুমার সিংহ এমন একজন কর্মকর্তা, যিনি যেখানে দায়িত্ব পালন করেছেন, সেখানেই উন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক প্রশাসনের নজির স্থাপন করেছেন।”তারা আশা প্রকাশ করেছেন, বরগুনা জেলা তার নেতৃত্বে আরও গতিশীল ও জনবান্ধব প্রশাসন পাবে।সরকারের এ পদায়নকে প্রশাসনিক পুনর্বিন্যাস ও নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে আরও শক্তিশালী করার কৌশল হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *