সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক: নাটোরে দুলু

Spread the love

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের নির্বাচন। এই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত জনগণ মেনে নেবে না।”

তিনি বলেন, “আওয়ামী লীগ এই নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে। আজ তাদের পরিণতি কী হয়েছে—তারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে আছে। আমাদের নেতা তারেক রহমান শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, তাই বিএনপি নেতাকর্মীরা এখনো ধৈর্য ধরে আছে। কিন্তু নির্বাচনে কোনো প্রকার কারচুপি বা ষড়যন্ত্র হলে বিএনপি ঘরে বসে থাকবে না।”

দুলু আরও বলেন, “এই নির্বাচন বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ভোট ছাড়া এ দেশের মানুষের মুক্তি নেই—আমরা তা বিশ্বাস করি না।”

আজ রবিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩নং খাজুরা ইউনিয়নের দুর্লভপুর আনসার চাষি মাঠে খাজুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, এম. এ. হাফিজ, ৩নং খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুট্রু প্রমুখ নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *