মাদারীপুর জেলা প্রতিনিধি: হাবিবুর রহমান সুমন
মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে মাদারীপুরের রাজৈর উপজেলায় ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। আটককৃত কিশোরের বয়স ১৭ বছর।শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার মোল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আটককৃত কিশোরের নাম সোবাহান মোল্লা (১৭)। সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের আসাদ মোল্লার ছেলে।রাজৈর থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোবাহান মোল্লার কাছ থেকে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে সচেতন ভূমিকা পালন করতে হবে।”কিশোর বয়সে মাদকাসক্তি এবং মাদক কারবারে জড়িয়ে পড়ার এই ঘটনা স্থানীয় সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে।

