মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা। রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের মহেন্দুরা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় সবধরনের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে কিছু সময়ের জন্য তারা যান চলাচলের সুযোগ দেন। পরে পুনরায় অবরোধ শুরু করে বিক্ষোভ অব্যাহত রাখেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এজন্য তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।এ ঘটনায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা গেছে।
নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী স্থবির যোগাযোগ – চরম দুর্ভোগে যাত্রীরা

