সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জাবি ক্যাম্পাসে তারুণ্যের উচ্ছ্বাস, স্পোর্টস কার্নিভালের রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে শুরু

Spread the love

আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (JUDSAA) আয়োজিত “স্পোর্টস কার্নিভাল ২০২৫” এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “অ্যালামনাইরা একটি বিভাগের ঐতিহ্য ও মর্যাদার প্রতীক। তাদের এই উদ্যোগ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক অনুপ্রেরণা যোগাবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী আরিফুর রহমান, জাবি পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছ, স্পোর্টস কার্নিভালের যুগ্ম আহ্বায়ক ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. ওয়াহিদুজ্জামান এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘স্পোর্টস কার্নিভাল ২০২৫’ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, সহযোগিতা ও ক্রীড়া মনোভাবের বন্ধনকে আরও গভীর করবে।রেজিস্ট্রেশন উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থাপিত আধুনিক ল্যাব পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের গবেষণামূলক ও প্রয়োগভিত্তিক শিক্ষায় অ্যালামনাইদের অবদানকে প্রশংসা করেন।উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এই ‘স্পোর্টস কার্নিভাল ২০২৫’-এ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যারাথন দৌড়সহ বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমসের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *