সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরে ত্যাগী নেতার পক্ষে জনস্রোত – ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন চাই এলাকাবাসীর দাবি

Spread the love

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধিnewsbd24live / newsbd24মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ড. কাজী আবুল বাসার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার নায়েবে আমির হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জুলুম ও মিথ্যা মামলার শিকার হয়ে ড. কাজী আবুল বাসারকে একাধিকবার কারাভোগ করতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি দীর্ঘ সময় নিজ এলাকায় অবস্থান করতে পারেননি। তারা বলেন, ত্যাগী, আদর্শবান ও কর্মীবান্ধব এই নেতা মাদারীপুর-৩ আসনের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক। তাই আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ড. কাজী আবুল বাসারকে প্রার্থী করার দাবি জানান তারা।এ সময় উপস্থিত ছিলেন মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মিন্টু কাজী, ২নং প্যানেল চেয়ারম্যান হক সরদার, মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন, হাফিজ মাতুব্বর, মোতালেব হাওলাদার ও আবু তালেব মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *