সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নারী ছাড়া আন্দোলন অসম্পূর্ণ”—শ্রীবরদীতে ফরিদা হক দিপার দৃঢ় ঘোষণা

Spread the love

আল-আমিন, শেরপুর জেলা প্রতিনিধিশেরপুরের শ্রীবরদীর গড়জরিপা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক দিপা।বৈঠকে স্থানীয় নারী নেত্রী ও কর্মীরা বিপুল উদ্দীপনায় অংশ নেন। বক্তৃতাকালে ফরিদা হক দিপা বলেন, “দলের শক্তি নারীর ঐক্যে—প্রত্যেক কর্মীকে মাঠ পর্যায়ে আরও সংগঠিতভাবে কাজ করতে হবে।” তিনি নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।তিনি আরও বলেন, “আমাদের সমাজে নারীর অবস্থান দৃঢ় করতে হলে সংগঠনের প্রত্যেককে দায়িত্বশীল ও একতাবদ্ধ হতে হবে। বিএনপি সবসময় নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে এসেছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”এ সময় স্থানীয় মহিলা দলের নেত্রী ও কর্মীরা সাংগঠনিক বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন।বৈঠক শেষে উপস্থিত নারীরা ফরিদা হক দিপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় ঐক্য জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *