নাচোল প্রতিনিধি:‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৬ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নাচোল ডাকবাংলো মাঠে নাচোল পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাচোল উপজেলা যুবদলের সভাপতি মো. আশিক মাহমুদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি অধ্যাপক শাজাহান মিঞা।এ সময় উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সভাপতি মোশাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দিনসহ দলীয় অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।বক্তারা অভিযোগ করেন, ভারত যদি সত্যিই বাংলাদেশের বন্ধু হতো, তাহলে গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়ীদের আশ্রয় দিত না। বরং গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে সহায়তা করত। তারা বলেন, নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে।বক্তারা আরও বলেন, পদ্মার পানির ন্যায্য বণ্টন এখন সময়ের দাবি। এই নদীর জীবনরস বন্ধ হয়ে গেলে শুধু নাচোল নয়, সমগ্র উত্তরবঙ্গ মৃত্যু উপত্যকায় পরিণত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে পদ্মার ন্যায্য পানির দাবিতে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তারা।

