সিলেটের দক্ষিণ সুরমায় মাদকবিরোধী অভিযানে ত্রিশ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করেছে পুলিশ. এ ঘটনায় এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে.গতকাল বুধবার (৩০ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে এসআই নিঃ সুমন চক্রবর্তীর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টিম কদমতলী এলাকার হোটেল আল তৌফিকের সামনে অভিযান চালায়. এসময় মোঃ আব্দুল মালেক নামের এক ব্যক্তিকে ত্রিশ বোতল বিদেশি হুইস্কি সহ আটক করা হয়.গ্রেফতারকৃত আব্দুল মালেকের বয়স ৪৫ বছর. তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শিবপুর এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে. বর্তমানে তিনি সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন নুরপুর এলাকায় বসবাস করছিলেন.এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ২৪(ক) ধারায় মামলা (নং ২১, তারিখ ৩১ অক্টোবর ২০২৫) রুজু করা হয়েছে. পরে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়.পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে.

