সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ফরিদপুরের মধুখালীতে র‌্যাব-১০-এর অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

Spread the love

ফরিদপুরের মধুখালীতে র‌্যাব-১০ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ফেনসিডিলসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মধুখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।র‌্যাব সূত্রে জানা যায় অভিযানে আনুমানিক এক লাখ আটানব্বই হাজার টাকা মূল্যের মোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আলী হোসেন সরদার (৪৮) পিতা মৃত ইমাম সরদার সাং রামভদ্রপুর থানা কলারোয়া জেলা সাতক্ষীরা এবং মনিরুল ইসলাম মাসুম (৪০) পিতা মৃত আব্দুল আজিজ মোল্লা সাং পশ্চিম আলীপুর থানা কোতয়ালী জেলা ফরিদপুর।র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১০ জানায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।সূত্রর‌্যাব ১০ প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *