সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শেখ হাসিনার নামে সংগঠন চালাচ্ছিলেন তারা!সাবেক মেয়রসহ ৫ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার!

Spread the love

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে গোপন সংগঠনের নামে কার্যক্রম পরিচালনা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ ফারুক হোসেন (৬১), সাবেক ভারপ্রাপ্ত মেয়র, নলছিটি পৌরসভা২। মোঃ রুবেল (২৮)৩। মোঃ খোকন (৪০)৪। মোঃ সাগর (৪০)৫। মোঃ শান্ত (২৪)ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে রুবেল, খোকন, সাগর ও শান্তকে গ্রেফতার করে।পরদিন মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টা ৩০ মিনিটে ডিবি গুলশান বিভাগের আরেকটি দল সবুজবাগের বাসাবো এলাকা থেকে সাবেক মেয়র ফারুক হোসেনকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে মিছিল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা করে আসছিল।তারা ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানার ব্যবহার করে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলেও অংশ নেয় বলে জানায় গোয়েন্দা সূত্র।ডিবি জানায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *