সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নেতার পর নেতা এসেছে, কিন্তু মানুষের মুক্তি কই?’ – মুফতী ফয়জুল করীম সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন!

Spread the love

বিশেষ প্রতিবেদক, বাকেরগঞ্জ:দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, “নীতি আদর্শ ছাড়া, শুধু দেশ, দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না।” তিনি স্পষ্ট করে জানান, এদেশ স্বাধীন হওয়ার পর থেকে বেশ কয়েকবার নেতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মানুষের ভাগ্যের স্থায়ী পরিবর্তন ঘটাতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে।২৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ নাছির উদ্দীন রোকন ডাকুয়া এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই গণসমাবেশ।মুফতী ফয়জুল করীম আরও বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল মানুষের মুক্তি, কিন্তু নীতির পরিবর্তন না হওয়ায় বারবার নেতার পরিবর্তন করেও সেই মুক্তি অধরাই থেকে যাচ্ছে। তিনি দেশের সকল ধর্মপ্রাণ ও ইসলামপ্রিয় মানুষকে ইসলামী আন্দোলনের পতাকাতলে এসে ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান।গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা মাহমুদুন্নবী তালুকদারও উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামী আন্দোলনের ১২ দফা কর্মসূচির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *