সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শাহজাহানপুরে ডিবির হানা এক হাজার ইয়াবাসহ ধরা মাদক সম্রাট আবুল হোসেন

Spread the love

রাজধানীর শাহজাহানপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবুল হোসেন (৪৮)। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেলগেটের দক্ষিণ পার্শ্বের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এ সময় আবুল হোসেনের হেফাজত থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আবুল হোসেন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রির সাথে জড়িত ছিলেন। তিনি একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য।ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বেও একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ নিশ্চিত করেছে যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।সংবাদসূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *