সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

উত্তর কোরিয়ার জন্য ‘অর্থের লাইফলাইন’ হলো চীন

Spread the love

চীনের রপ্তানি গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে ৩০.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগস্ট মাসের পতনের পর বছরের অন্যতম বড় পুনরুদ্ধার হিসেবে দেখা হচ্ছে। চীনের শুল্ক প্রশাসন প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মাসে উত্তর কোরিয়ায় চীনের পণ্য রপ্তানি দাঁড়ায় ২২৮.১ মিলিয়ন মার্কিন ডলার।আগস্টের তুলনায় এটি প্রায় ৫৪.৫৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে ছিল সয়াবিন তেল, প্রসেস করা চুল ও উল (উইগ তৈরিতে ব্যবহৃত), পেট্রোলিয়াম বিটুমেন এবং দানাদার চিনি।বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে রয়ে গেছে। দেশটির জন্য চীন এখনো ‘অর্থনৈতিক লাইফলাইন’।সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও নতুন মাত্রা পেয়েছে। সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ছয় বছর পর প্রথমবার বেইজিং সফর করেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এরপর অক্টোবরের শুরুতে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং পিয়ংইয়ং সফর করে উত্তর কোরিয়ার শাসক দল ‘ওয়ার্কার্স পার্টি’র ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন।চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি কিম জং উনকে অভিনন্দন বার্তায় দুই দেশের মধ্যে “কৌশলগত যোগাযোগ ও বাস্তব সহযোগিতা আরও গভীর করার” প্রতিশ্রুতি দেন।সূত্র: রয়টার্স (Reuters)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *