সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

টঙ্গীর ইমাম গুম: ‘অখণ্ড ভারত’ ও ইসকনের ষড়যন্ত্রের ইঙ্গিত?

Spread the love

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজী (৬০) গুম হওয়ার একদিন পর পঞ্চগড় থেকে অচেতন ও শিকল পরিহিত অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের দাবি করেছেন, উদ্ধার হওয়া ইমামের বক্তব্যে তাঁর অপহরণকারীদের বিষয়ে যে তথ্য উঠে এসেছে, তা দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীর বক্তব্য অনুযায়ী, অপহরণকারীদের মুখের ভাষায় বাংলাদেশের শুদ্ধ বা কোনো আঞ্চলিক উচ্চারণ শৈলী ছিল না। এর চেয়েও গুরুতর বিষয় হলো, অপহরণের আগে বিগত ১১ মাস ধরে তাঁকে বেনামি চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল। এসব চিঠিতে তাঁকে ‘অখণ্ড ভারত’ ও ‘ইসকন’-এর পক্ষে কথা বলার জন্য চাপ দেওয়া হয়। এমনকি, বাংলাদেশের ধর্মভিত্তিক ও দেশপ্রেমিক দলগুলোর বিরুদ্ধেও কথা বলার নির্দেশ ছিল। ইমামের দাবি, সর্বশেষ গত ২১ অক্টোবরের চিঠিতে তাঁকে কোরআন, ইসলাম ও আল্লাহ শব্দ ব্যবহার করতেও নিষেধ করা হয়।খেলাফত মজলিস মনে করে, ইমামের এই বক্তব্য থেকে স্পষ্টতই বোঝা যায় যে, একটি সুসংঘবদ্ধ অপশক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেমিক ইসলামী শক্তির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এই গোষ্ঠী নিরীহ হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত। উদাহরণ হিসেবে সম্প্রতি গাজীপুরে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে কয়েকজন হিন্দু যুবকের দ্বারা ধর্ষণের অভিযোগ এবং পরবর্তীতে ‘প্রভাবশালী মহলের চাপে’ পুলিশ প্রশাসনের এটিকে প্রেমঘটিত ব্যাপার বলে স্বাভাবিকীকরণের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়।নেতৃবৃন্দ আরও বলেন, গত বছর চট্টগ্রামে একজন মুসলিম আইনজীবি এই উগ্রবাদীদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। দেশের বিভিন্ন স্থানে তাদের অর্থ ও পেশীশক্তির দাপটে বহু মানুষ ধর্মীয় কাজ ও সহায়-সম্পত্তি রক্ষায় হয়রানির শিকার হচ্ছেন।খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে এই অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসাথে, উগ্রবাদী সংগঠন ‘ইসকন’কে অবিলম্বে নিষিদ্ধ করার এবং ইমাম মহিবুল্লাহ মিয়াজীর গুমকারী চক্রকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়েছে।সংবাদসূত্র: খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত যুক্ত বিবৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *